দিনাজপুর পৌরসভা

স্থাপিতঃ ১৮৬৯ খ্রিষ্টাব্দ

 

 

• • রক্ত দিন, জীবন বাঁচান। একজন সুস্থ্য মানুষ চার মাস পরপর নিয়মিত রক্ত দান করতে পারে।    • • মাদকাসক্তি কোনো অভ্যাস নয়, একটি মানসিক রোগ। সন্তানকে সময় দিন, তাকে নেশার অভিশাপ থেকে রক্ষা করুন।    • • সংক্রামক ব্যাধি সম্পর্কে সচেতন থাকুন।    • • পোষা কুকুর-বেড়ালকে জলাতঙ্ক রোগের টীকা দিন।    • • খোলা জায়গায় মল-মূত্র ত্যাগ স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।    • • শিশুদের স্বাস্থ্য-সম্মত পায়খানা ব্যবহারে অভ্যসত করুন।    • • জন্মের পর শিশুর ছয়টি টীকা গ্রহণ নিশ্চিত করুন।    • • এইডস্‌ সম্পর্কে জানুন, নিশ্চিত মৃত্যু থেকে দূরে থাকুন।    • • গর্ভবতী মায়েদের বেশী করে পুষ্টিকর খাদ্য ও শাক্‌-সব্জি খাওয়ান।    • • খাবারের আগে ও পরে হাত ভালোভাবে ধুয়ে নিন।    • • পায়খানার পর সাবান বা ছাই দিয়ে হাত পরিষ্কার করুন।    • • শাল দুধ শিশুর প্রথম এন্টিবায়োটিক। এটি বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। জন্মের পর ছয় মাস পর্যন্ত শিশুর জন্য মায়ের বুকের দুধই যথেষ্ট।    • • বেওয়ারিশ মৃত পশু দেখলে পৌর কতৃপক্ষকে অবহিত করুন।    • • আপনার মহল্লায় ‘পরিচ্ছন্নতা কমিটি’ গড়ে তুলুন। আবর্জনা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে ফেলুন, পরিবেশ পরিচ্ছন্ন রাখুন।    • • নির্দিষ্ট স্থানে পশু জবাই করুন, উচ্ছিষ্ট পুতে ফেলুন।    • • ড্রেনে ময়লা আবর্জনা ফেলবেন না। শহরে জলাবদ্ধতা সৃষ্টি থেকে বিরত থাকুন।    • • সৌন্দর্যহানীকর পোস্টার ও বিজ্ঞাপন সাঁটা থেকে বিরত থাকুন।    • • পলিথিন পরিহার করুন, পরিবেশ সচেতন হোন।    • • পরিবেশ পরিচ্ছন্ন রাখা পৌরসভা, পৌরবাসী সবার দায়িত্ব।    • • সুদিনের সঞ্চয়, দুর্দিনের বন্ধু। গাছের চারা রোপন এবং প্রতিপালন একটি ভালো সঞ্চয় স্কীম।    • • ঘুষ-দূর্নীতি-সন্ত্রাস একই মুদ্রার এপিঠ-ওপিঠ।    • • সময় মত পৌর কর পরিশোধ করুন, পৌর সেবা নিন।    • • এলাকার সমস্যা স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত করুন।    • • অধিকার প্রতিষ্ঠার জন্য সৎ ও যোগ্য জনপ্রতিনিধি র্নিবাচন করুন।    • • স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক অংশগ্রহণের নাম সুশাসন।    • • ‘মাংস বিহীন দিবস’ মেনে চলুন।    • • বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।    • • বিশুদ্ধ পানির অপর নাম জীবন। পানির অপচয় রোধ করুন, অন্যকেও উৎসাহিত করুন।    • • গৃহপালিত পশু বেঁধে রাখুন, সড়ক দুর্ঘটনা রোধ করুন।    • • পৌর আইন মেনে গৃহ নির্মান করুন।    • • বন্য পশু-পাখি শিকার নির্বোধ বীরত্বের প্রকাশ।    • • যানবাহনের লাইসেন্স নিয়মিত নবায়ণ করুন।    • • ট্রাফিক আইন মেনে চলাচল করুন, যানজট কমান।    • • আদালত নয়, সালিশই উত্তম। মামলা শত্রুতা সৃষ্টি করে।    • • খুন, ধর্ষণ এবং এসিড সন্ত্রাসের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।    • • সন্তানকে না মেরে আদরের মাধ্যমে শাসন করুন।    • • আপনার এলাকার ক্লাবে পাঠাগার গড়ে তুলুন। পাঠাভ্যাস আপনার সন্তানকে স্বশিক্ষিত করে গড়ে তুলবে।    • • সন্তানকে খেলাধূলার সুযোগ দিন, তাকে সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত করুন। সে অবশ্যই সুস্থ্য ও সুন্দর মন নিয়ে বেড়ে উঠবে।    • • শিশুদের অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিছু নিতে ও খেতে নিষেধ করুন। তাকে শিশু পাচারকারী সম্বন্ধে সচেতন করুন।    • • ছেলে-মেয়ে উভয়কে সমান দৃষ্টিতে দেখুন।    • • সন্তানের বয়স পাঁচ বছর হলে স্কুলে পাঠান।    • • সন্তানকে সাঁতার শেখান, দূর্ঘটনা রোধ করুন।    • • বেকার সন্তানকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করুন।    • • প্রতিবন্ধী শিশুদেরকে প্রতিবন্ধী স্কুলে ভর্তি করান।    • • এতিম, দুস্থ ও প্রতিবন্ধী শিশুদের প্রতি সদয় হোন।    • • নারী-পুরুষের মাঝে সম মর্যাদা প্রতিষ্ঠা করুন।    • • বর্তমান সমাজ ব্যবস্থায় বহু বিবাহ অসম্মানের।    • • নারী নির্যাতনের মত বর্বরতা থেকে বিরত থাকুন।    • • যৌতুক একটি সামাজিক ব্যাধি, একে প্রতিরোধ করুন।    • • বাল্য বিবাহে মদদ দাতাদের সামাজিক ভাবে প্রতিরোধ করুন।    • • উন্নয়নের সকল পর্যায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করুন।    • • বস্তিবাসীরা এই শহরেরই অবিচ্ছেদ্দ অংশ, তাদের উন্নয়নে সহায়তা করুন।    • • আবাদী জমির মাটি পরীক্ষা করুন, জৈব সার ব্যবহার করুন, বীজ ও কীটনাশক নির্বাচনে সচেতন হোন।    • • পাবলিক প্লেসে প্রকাশ্য ধূমপান শাস্তিযোগ্য অপরাধ।    • • মরণত্তোর চক্ষু দান যে করে সে মহৎ প্রাণ।    • • তিনটি বিষয়ে সবাই হোন সচেতন, জন্ম, মৃত্যু, বিয়ে হলে করুন নিবন্ধন।    • • নির্মল পরিবেশ গড়ুন বাড়ীর আশেপাশে, খোলা জায়গা পুরণ করুন সঠিক গাছে গাছে।

সূচীপত্র

 

দিনাজপুর পৌরসভা

পৌরসভা ভিত্তিক সরকারী জনসেবা

পৌরসভা ভিত্তিক চিকিৎসা সেবা

পৌরসভা ভিত্তিক পরিবহণ সেবা

পৌরসভা তথ্য ব্যাংক

 

 

 

 

 

 

Welcome to Dinajpur Municipality!

 

দিনাজপুর পৌরসভায়

আপনাকে স্বাগতম!

 

মুখবন্ধ


দিনাজপুর পৌরসভা একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান। ১৮৬৯ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। নির্বাচিত জন প্রতিনিধিদের দ্বারা পরিচালিত দিনাজপুর পৌরসভা নাগরিকদের সার্বক্ষনিক সেবা প্রদানে দায়বদ্ধ। দৈনন্দিন নাগরিক সুবিধা প্রদানের মাধ্যমে জীবন যাত্রাকে সহজ ও গতিশীল করার মানসে প্রতিষ্ঠানটি তার সাধ্য অনুযায়ী দায়িত্ব পালন করে যাচ্ছে।

পৌর সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে নাগরিকদের সেবা গ্রহণ প্রক্রিয়া সহজ করার জন্য সর্বোপরি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌরসভা ডেভেলপমেন্ট ফোরাম (পিডিএফ), দিনাজপুর পৌরসভা একটি ওয়েব সাইট গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। তারই ফলাফল হিসেবে আজ আমরা অন লাইনে পৌর সেবা সংক্রান্ত তথ্য প্রদান করতে পারছি।

ওয়েব সাইটটিতে পৌরসভার সেবা সমূহ, সেবা গ্রহনের প্রক্রিয়া বা সিটিজেন চার্টার এবং বিভিন্ন তথ্য ও উপাত্ত সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো। এর ফলে সেবা গ্রহীতাদের মধ্যে পৌর সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে-- অন্যদিকে সেবা গ্রহীতাদের প্রতি পৌর কর্তৃপক্ষের দায়বদ্ধতা বৃদ্ধি পাবে।

দিনাজপুর পৌরসভার ওয়েব সাইটে পৌর এলাকায় অবস্থিত বিভিন্ন নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ল্যান্ডমার্ক (অবস্থান), প্রতিষ্ঠান প্রধানের নাম ও পদবী, গনসংযোগকারী কর্মকর্তা / কর্মচারীর নাম ও পদবী, ফোন ও ফ্যাক্স নম্বর, ই- মেইল ও ওয়েব সাইট ঠিকানা সম্বলিত পৌরসভা সার্ভিস ডিরেক্টরী উপস্থাপন করা হলো। গুনগত পৌর সেবা প্রদানে ওয়েব সাইটটি আগামী দিন গুলোতে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।



সৈয়দ জাহাঙ্গীর আলম

মেয়র

দিনাজপুর পৌরসভা, দিনাজপুর।

 

 

 

আহবায়কের বাণী




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমান জোট সরকারের অন্যতম নির্বাচনী এজেন্ডা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা। আমাদের দৈনন্দিন কার্যক্রমকে আরো গতিশীল এবং নাগরিক জীবনকে সহজতর করে তোলার লক্ষ্যে এই আয়োজন। বর্তমান বাংলাদেশ তথ্য প্রযুক্তির যে স্তরে রয়েছে, মোবাইল ফোন এবং ইন্টারনেট যেভাবে সকলের হাতে হাতে পৌছে গিয়েছে তাতে ডিজিটাল বাংলাদেশ এর স্বপ্ন বাস্তবায়ন খুবই সম্ভব। কিন্তু এজন্য সবার আগে প্রাইমারী তথ্য ব্যাংক গড়ে তোলা প্রয়োজন।

দিনাজপুর পৌরসভা একটি জন সেবামূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠান। পৌর নাগরিকগনের দৈনন্দিন সেবা প্রদানে প্রতিষ্ঠানটি দায়বদ্ধ। কিন্তু, অধিকাংশ ক্ষেত্রে সঠিক তথ্যের অভাবে সে তার প্রয়োজনীয় সেবা গ্রহণে ব্যর্থ হচ্ছে। অনেক সময় বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা তার সেবা গ্রহণের সুযোগকে সংকুচিত করছে। সেই সঙ্গে সে আথিক সহ আরো বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই অক্ষমতাগুলো দূর করার ক্ষেত্রে দিনাজপুর পৌরসভার ওয়েব সাইট একটি ক্ষুদ্র প্রয়াস। দৈনন্দিন নাগরিক সুবিধা প্রদানের মাধ্যমে জীবন যাত্রাকে সহজ ও গতিশীল করার ক্ষেত্রে এই ওয়েব সাইট ধনাত্নক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।

প্রতিটি জনপদের ইতিহাস ও ঐতিহ্য সে এলাকার সভ্যতার মানদন্ডকে নির্দেশ করে। যে কারনে আমরা ওয়েব সাইটে পৌর সেবার পাশাপাশি এই জনপদের ইতিহাসকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি। সেইসঙ্গে, বিভিন্ন তথ্য, উপাত্ত ও আলোকচিত্রের মাধ্যমে তা উপস্থাপনের চেষ্টা করেছি। এ বিষয়ে, দিনাজপুর জেলার ঐতিহাসিক মরহুম মেহেরাব আলীর নিকট আমরা কৃতজ্ঞ। সেইসঙ্গে, এরকম একটি উদ্যোগ গ্রহণের জন্য পৌরসভা ডেভলপমেন্ট ফোরাম (পিডিএফ), দিনাজপুর পৌরসভা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 

মো: আবুল কাশেম

আহবায়ক

তথ্য কেন্দ্র সংক্রান্ত উপ কমিটি

দিনাজপুর পৌরসভা, দিনাজপুর।

 

Copyright  © 2010-2011, Monir Farooque & Harun Ar Rashid. All rights reserved.

Hit Counter